স্টাফ ক্রাইম রিপোর্টার, মোঃ হারুন://
রাজধানীর সায়দাবাদ এলাকায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহসানউল্লাহ তুষার। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৮৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাবেক যুবনেতা নজরুল ইসলাম নজর, হিসামউদ্দিন গুজল, আব্দুল্লাহ আল ফারুক, সামিউল্লাহ সামু, রমজান আলী এবং জামালসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল সায়দাবাদ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহসানউল্লাহ তুষার।
বক্তব্যে তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং জনমনে আতঙ্ক ছড়াতে নিষিদ্ধ দলটির যেকোনো ধরনের জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করতে নেতাকর্মীরা সবসময় রাজপথে সজাগ থাকবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।