এম আই হৃদয়:/)
বাংলাদেশ পুলিশের নবাগত মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। তিনি সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের প্রধান হিসেবে বাংলাদেশ পুলিশের সার্বিক সংবাদ এবং যোগাযোগ কার্যক্রম পরিচালনা করবেন।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানা যায়।তিনি পূর্বতন এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা কামারুম মুনিরা এর আগে পুলিশ সদর দপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট শাখার এআইজি হিসেবে দায়িত্বে ছিলেন। পেশাগত কর্মজীবনে তিনি মাঠপর্যায়ের পুলিশিংয়ের পাশাপাশি সিআইডিসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় কামারুম মুনিরা জানান, গণমাধ্যমের সঙ্গে পেশাদারিত্ব ও সততার সঙ্গে পুলিশ বাহিনীর সঠিক তথ্য আদান-প্রদান ও পুলিশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে তিনি কাজ করে যাবেন।