ঢাকা | বঙ্গাব্দ

আলোচিত পূর্ণগ্রাফি তারকা যুগল বান্দরবান থেকে গ্রেফতার

  • আপলোড তারিখঃ 20-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4549 জন
আলোচিত পূর্ণগ্রাফি তারকা যুগল বান্দরবান থেকে গ্রেফতার ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক ://

বান্দরবানের বিশ্ব প্লাটফর্মের ম্যাসেজিং এন্ড টেলিগ্রাম গ্রুপে পর্ণগ্রাফী  সঙ্গে জড়িত বাংলাদেশি তারকা নারী-পুরুষ দুজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরারিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট।


গতকাল রবিবার দিবাগত ভোর সাড়ে তিনটায় শহরে রোয়াংছড়ি ষ্টেশন থেকে এক ভাড়াটিয়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


আটককৃতরা হলেন- নাদিয়া (৩২) আইন উল্লাহ(২২)। তাদের ঠিকানা পাওয়া যায়নি।


গ্রেফতার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আব্দুল করিম।


তিনি বলেন, গতকাল রাতে চট্টগ্রাম থেকে সিআইডি একটি স্পেশাল টিম এসে অভিযান চালিয়েছে। সেসময় রাতে শহরে রোয়াংছড়ি ষ্টেশনের একটি বাসা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। আটকের পর রাতে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।


ভবনের ম্যানেজার সৌরভ বলেন, ১৩ তারিখে ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে পাঁচতলা ভবনের দুইজনকে রুম ভাড়া দেয়া হয়। ভাড়া দেয়ার সময় আইডি কার্ডসহ নিয়মনুসারে সবকিছু নিয়ে মাসে দশ হাজার টাকায় রাখা হয়। তিনি বলেন, কোথাও বের হলে দুজনই হেলমেট পড়ে বের হন। কিন্তু তারা যে এসব অবৈধ কাজে জড়িত সেটি জানতাম না। আর গ্রেফতার হওয়ার আগে আত্বীয় পরিচয় দিয়ে আরো একজন এসেছে।



সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে ম্যাসেজিং এড টেলিগ্রাম গ্রুপে পর্ণগ্রাফী দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাদেরকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।


তিনি বলেন, আদালতে নির্দেশের কাউন্টার টেরারিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম তাদেরকে মামলা তদন্ত নির্দেশ দিয়েছে। আর ঢাকা থেকে ব্রিফিং করা হবে জানান তিনি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সংবর্ধনায় জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার