ঢাকা | বঙ্গাব্দ

*নরসিংদী রায়পুরা উপজেলা বাঁশগাড়ীর চিহ্নিত সন্ত্রাসী রাজ্জাক গ্রেফতার**

  • আপলোড তারিখঃ 18-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 152 জন
*নরসিংদী রায়পুরা উপজেলা বাঁশগাড়ীর চিহ্নিত সন্ত্রাসী রাজ্জাক গ্রেফতার** ছবির ক্যাপশন: ১


স্টাফ রিপোর্টার,

মোঃ নজরুল ইসলাম//


নরসিংদী জেলা রায়পুরা থানা আওতাধীন চরাঞ্চল বাঁশগাড়ী এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাজ্জাক ওরফে বোমা রাজ্জাক কে গ্ৰেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।নরসিংদী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক 

মহোদয়ের নির্দেশে রায়পুরা থানা কর্তৃক বেশ কিছু দিন যাবত ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। 


তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬)  রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য সাপেক্ষে জানা যায় যে, রায়পুরার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাজ্জাক ওরফে বোমা রাজ্জাক এলাকায় অবস্থান করছে। এই সংবাদ পেয়ে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর মহোদয়ের তাৎক্ষণিক দিকনির্দেশনায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ মজিবুর রহমান এর তত্ত্বাবধানে এসআই শামসুল আলম এর নেতৃত্বে বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যগণ অভিযান পরিচালনা করেন। তাঁরা অভিযান পরিচালনা করে বাঁশগাড়ী  ইউনিয়নের চর মেঘনা হতে কুখ্যাত সন্ত্রাসী রাজ্জাক  (২৫), পিতা- হানিফা, বাঁশগাড়ী চর মেঘনা, থানা- রায়পুরা, জেলা-নরসিংদী কে গ্রেফতার করে।


স্থানীয় সূত্রে জানা যায় রাজ্জাক এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার গ্রেফতারের সংবাদে বাঁশগাড়ী ইউনিয়নের জনগনের মনে যেন প্রশান্তি ফিরে এসেছে।


পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসী রাজ্জাক এর নামে মারামারি, হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন সহ বিভিন্ন অপরাধ সংক্রান্তে ১১টি মামলা রয়েছে।

 বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ঢাকা আইনজীবী সমিতি কর্তৃক বে আইনি ভাবে বসতবাড়ি উচ্ছেদ ও জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন