ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের ট্র্যাফিক ম্যানেজমেন্ট পরিদর্শন

  • আপলোড তারিখঃ 11-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 190 জন
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের ট্র্যাফিক ম্যানেজমেন্ট পরিদর্শন ছবির ক্যাপশন: ১

 

ক্রাইম রিপোর্টার,

মোঃ নজরুল ইসলাম//

 

 নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং নগরবাসীর নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে (১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৪০ ঘটিকায়, নারায়ণগঞ্জ জেলার নব পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়  চাষাড়া এলাকা, সোনালী ব্যাংকের গেইট, রেল ক্রসিং এবং তোলারাম কলেজ গেইটসহ অন্যান্য স্থান পরিদর্শন করেন।


পরিদর্শনকালে তিনি চাষাড়া এলাকার যানবাহন চলাচল, হকার্স, ভ্রাম্যমান খাবারের ভ্যান, চাষাড়ার শহীদ মিনার  সড়কের সার্বিক পরিস্থিতি ও যানজটের কারণসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

​শুভ জন্মদিন, রাশেদ রেজা জুয়েল! ​‘এখন সংবাদ ২৪’ পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অফুরান ভালোবাসা...