মতিউল ইসলাম হৃদয় ://
মুন্সিগঞ্জ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবাসহ রানা ও আয়নাল হক বাবু নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল মুন্সিগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।