ঢাকা | বঙ্গাব্দ

যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণে ঘটনায় একজন আহত

  • আপলোড তারিখঃ 24-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9862 জন
যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণে ঘটনায় একজন আহত ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন, রিদয় ইসলাম://


রাজধানীর যাত্রাবাড়ী পার্কে বাংলাদেশ ন্যাশনাল নার্সারির বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজন আহত হয়েছেন।


যাত্রাবাড়ী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি মো. কামরুজ্জামান তালুকদার এখন সংবাদ ২৪কে বলেন, আমাদের ধারণা ফ্লাইওভার থেকে কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে জুয়েল নামে একজন আহত হয়েছেন। আহত জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তিনি বলেন, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ও ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা নিয়ে আমরা তদন্ত করছি। এই বিষয়ে আমাদের টিম কাজ করছেন বলে জানা যায়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত