ঢাকা | বঙ্গাব্দ

আগামীকাল সোমবার সারাদেশে ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে ডাকা বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যকে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়

  • আপলোড তারিখঃ 06-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9284 জন
আগামীকাল সোমবার সারাদেশে ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে  ডাকা  বিক্ষোভ  সমাবেশ সফল  করার লক্ষ্যকে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় ছবির ক্যাপশন: ১

 সংগৃহীতখবর ://ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়ে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা। আগামীকাল সোমবার ফিলিস্তিনি যুবকের ডাকা ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফলের আহ্বান জানান তারা। এ ছাড়া, আগামীকাল সারা দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি এবং বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।রোববার (৬ এপ্রিল) দুপুরে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের দুই সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং এ বি জোবায়ের এই কর্মসূচি সফল করতে প্রতিটি বিভাগের প্রতি আহ্বান জানান। পরে এই কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি সফলের আহ্বান জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘MARCH For Palestine’ এর আহ্বানে সংহতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আইজিপি পদে রদবদলের হাওয়া: আলোচনায় পুলিশের চার জ্যেষ্ঠ কর্মকর্তা