ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওসি ইনচার্জ ৩ থানায় বদলি।

  • আপলোড তারিখঃ 31-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8622 জন
ঢাকা মেট্রোপলিটন  পুলিশের ওসি ইনচার্জ ৩ থানায় বদলি। ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি, রামপুরা ও দক্ষিণখান থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।

ধানমন্ডি থানায় মোহাম্মদ এমরানুল ইসলাম, রামপুরা থানায় মোহাম্মদ রিজাউল হক আর দক্ষিণখান থানায় মো. আশিকুর রহমানকে নতুন ওসি হিসেবে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফাকে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।এর আগে রবিবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের দু'জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), পাঁচজন অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। এর পরদিন পুলিশ সদর দপ্তরের এক আদেশ ডিএমপির আট থানার ওসিদের বদলি করা হয়। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আইজিপি পদে রদবদলের হাওয়া: আলোচনায় পুলিশের চার জ্যেষ্ঠ কর্মকর্তা