বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা://
অদ্য ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এ সময় স্থানীয় সংসদ সদস্যবৃন্দসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীন। তিনি বলেন, ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ঢাকা জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
বিশেষ করে সাভার, আশুলিয়া ও ইপিজেড শিল্পাঞ্চলে শ্রমিক অসাঁতোষ নিরসন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন, কিশোর অপরাধ ও মব ভায়োলেন্স প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঢাকা জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার।